1 Answers
উদ্দীপকে কৃষি কর্মকর্তা বিভিন্ন ধানের জন্য বিভিন্ন মৌসুমের কথা বলেছেন। ধান চাষের জন্য তিনটি মৌসুম রয়েছে। যথা: আউশ, আমন ও বোরো মৌসুম।
আউশ মৌসুম অর্থাৎ মার্চ-এপ্রিল মাসে চারা তৈরির জন্য বীজতলা তৈরি করে বপন করার উপযুক্ত সময়। আমন মৌসুম জুন-জুলাই মাস অর্থাৎ চারা তৈরি করার উপযুক্ত সময়। বোরো ধানের ক্ষেতে নভেম্বর মাসে চারা তৈরি করতে হবে। এজন্য একেক মৌসুমের জন্য একেক ধান উপযুক্ত। বোরো ধান চাষের জন্য ফুল ফোটা ও পরাগায়ন অনেক জরুরি। এটি নভেম্বর মাসের তাপমাত্রা ও আলোক দৈর্ঘ্যে ভালো হয়। অথচ বোরো ধানের চাষ যদি এপ্রিল মাসে করা হয় তখন এর ফুল ফোটা ও পরাগায়ন ব্যাহত হয়। ফলে ফসলে চিটা হয় ও ফলন অনেক কমে যায়।
যেহেতু বিভিন্ন ধানের বিভিন্ন মৌসুম রয়েছে। তাই ধান মৌসুম অনুসারে চাষ করতে হয়।
5 views
Answered