1 Answers

উদ্দীপকের কৃষি কর্মকর্তা লিটনকে পেয়ারা চাষের সময় সঠিকভাবে আন্তঃপরিচর্যার পরামর্শ দেন।

পেয়ারা গাছের আন্তঃপরিচর্যা হিসেবে গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য জমি আগাছা মুক্ত রাখতে হবে। রোপণের পর প্রথমদিকে মাটি ঝুরঝুরা করতে হবে, নতুবা চারা দ্রুত গজাবে না। এজন্য মাঝে মাঝে বিশেষ করে সেচ দেওয়ার পর জমিতে 'জো' আসলে কোদাল দিয়ে জমির চটা ভেঙ্গে দিতে হবে। রোপণকৃত চারা বা কলমের বয়স ২-৩ বছর হলে মাটি থেকে ৩-৪ ফুট উপরে বিভিন্ন দিকে ছড়ানো ৪-৫টি ডাল রেখে গোড়ার দিকের সমস্ত ডাল ছাঁটাই করতে হবে।

বয়স্ক গাছের ফল সংগ্রহের পর আগস্ট-সেপ্টেম্বর মাসে অঙ্গ ছাঁটাই করতে হবে। এ সময় গাছের অপ্রয়োজনীয় ডালপালার সাথে গাছের মরা ও রোগাক্রান্ত অংশ ছাঁটাই করলে নতুন ডালপালা গজাবে এবং প্রচুর ফল ধরবে। পেয়ারা গাছে প্রচুর ফল ধরলে এবং আকারে বেশ বড় হলে গাছের পক্ষে সব ফল ধারণ করা সম্ভব নয়। ফল ছাঁটাইয়ের অভাবে গাছের ডালপালা সব ভেঙে যায় এবং ফল আকারে ছোট ও নিম্নমানের হয়। এই অবস্থায় গাছকে দীর্ঘদিন ফলবান রাখতে ও মানসম্পন্ন ফল পেতে হলে ছোট থাকা অবস্থায় ৫০-৬০% ফল ছাঁটাই করা আবশ্যক।

উপরিউক্ত আন্তঃপরিচর্যা অবলম্বন করে পেয়ারা গাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তাই বলা যায়, কৃষি কর্মকর্তার পরামর্শটি লিটনের জন্য গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions