1 Answers

উদ্দীপকে কাজলের শেষোক্ত উক্তিটি হলো "একজন বিজ্ঞানমনস্ক মানুষ অবশ্যই শিল্পবোধে ঋদ্ধ" তিনি একজন জীবনশিল্পী। এখানে এই উক্তিটি বিশ্লেষণের মাধ্যমে আমরা একে যুক্তিবিদ্যার উপর প্রতিষ্ঠা করবো। এখানে বলা হচ্ছে যে, একজন বিজ্ঞানমনস্ক মানুষ অবশ্যই শিল্পবোধে ঋদ্ধ। আমরা জানি যুক্তিবিদ্যা যতটা না বিজ্ঞানসম্মত, ঠিক ততোটাই কলাসাদৃশ্য। যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলার সমন্বিত প্রকাশ। যুক্তিবিদ্যা যে অর্থে বিজ্ঞানের চিন্তা পদ্ধতির নীতিমালা শিক্ষা দেয়। আবার ঠিক তদ্রুপ অর্থে কলাবিদ্যা সম্পর্কিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার নিয়ম শিক্ষা দেয়। সাধারণত প্রত্যেক বিজ্ঞানকে কতিপয় ক্রিয়াপদ্ধতিতে অগ্রসর হতে হয়। যেমন- উদ্দেশ্য পদের সংজ্ঞায়ন, ঘটনাবলির শ্রেণিবিন্যাস, ঘটনাবলির ব্যাখ্যা প্রদান ইত্যাদি। যুক্তিবিদ্যা হচ্ছে সেই বিজ্ঞান যা সংজ্ঞায়ন, শ্রেণিবিন্যাসকরণ ও ব্যাখ্যাকরণ সম্পর্কে যথাযথ নিয়ম নির্ধারণ করে। এসব প্রক্রিয়া যথাযথভাবে নিষ্পন্ন করার স্বার্থে প্রত্যেক বিজ্ঞানকে যুক্তিবিদ্যার উপর নির্ভর করতে হয়। এদিক থেকে যুক্তিবিদ্যা হলো সব বিজ্ঞানের বিজ্ঞান। আর কলাবিদ্যা আমাদের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার নিয়ম-কানুন শিক্ষা দেয়। এসব বিবেচনায় বলা যায়, একজন বিজ্ঞানমনস্ক মানুষ অবশ্যই শিল্পবোধে ঋদ্ধ, তিনিই প্রকৃত জীবনশিল্পী। কেননা, বিজ্ঞান ও কলাবিদ্যার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর যুক্তিবিদ্যা হচ্ছে এ দুই বিষয়ের সমন্বিত প্রকাশ।

4 views

Related Questions