1 Answers

উদ্দীপকে আরমানের ধারণায় যুক্তিবিদ্যার বিকশিত রূপ ফুটে উঠেছে। কারণ Logic শব্দের অর্থ চিন্তা বা ভাষা। তথা ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। উদ্দীপকের হাসিবের কথার সূত্র ধরেই আরমান ধারণা করল যে, যদি পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল গ্রহ নিজ অক্ষে ঘুরপাক খায়, তবে জুপিটার নামক বৃহৎ গ্রহটিরও একটি নিজস্ব কক্ষপথ আছে। যে পথে সে প্রতিনিয়ত, ঘুরছে।

মানুষ সামাজিক জীব হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিন্তা করে। আদিকাল থেকে এটি হয়ে আসছে। তবে এরিস্টটল-ই প্রথম যুক্তিবিদ্যার প্রথম সুসংগঠিত রূপ দাঁড় করান। একারণে তাকে প্রথম শিক্ষক হিসাবে অভিহিত করা হয়। এরিস্টটল বলেন জ্ঞান পদ্ধতির নির্দেশ প্রদান করাই হলো যুক্তিবিদ্যার মূলকাজ। তিনি প্রথম অবরোহ অনুমানের কথা বলেছেন, অবরোহ অনুমান অনুযায়ী সার্বিক বিষয় থেকে বিশেষে আসা যায়। তাঁর মতে, "যুক্তিবিদ্যা হলো সার্বিক থেকে বিশেষে এবং কারণ থেকে কার্যে যাওয়ার প্রক্রিয়া। এভাবেই যুক্তিবিদ্যার সূচনা করেন এরিস্টটল। পরবর্তীতে মধ্যযুগে মুসলিম ও খ্রিস্টান দার্শনিকগণের মাধ্যমে যুক্তিবিদ্যা প্রসার লাভ করে। যার ফলে 'বর্তমানের প্রতীকি যুক্তিবিদ্যার বিকাশ ঘটেছে। সুতরাং উদ্দীপকের ক্ষেত্রে বলা যায়, আরমানের ধারণা অনুযায়ী অন্যান্য গ্রহ যেমন নিজ অক্ষে ঘোরে তেমনি জুপিটার একটি গ্রহ। সুতরাং জুপিটার নিজ অক্ষে ঘোরে। আর এভাবে এরিস্টটলের মাধ্যমে শুরু হয়ে যুক্তিবিদ্যা বর্তমান অবস্থায় উপনীত হয়েছে।

4 views

Related Questions