1 Answers
না, উদ্দীপকে উল্লিখিত জলিল উদ্দিনের কথায় যৌক্তিক বিভাগের সঠিক চরিত্র ফুটে উঠেনি। এখানে, যৌক্তিক বিভাগের গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। নিচে আমার মতের পক্ষে যুক্তি প্রদান করা হলো-
একক কোনো ব্যক্তি বা বস্তুকে যদি তার বিশিষ্ট গুণসমূহে বিভক্ত করা হয়, তাহলে এ ক্ষেত্রে 'গুণগত বিভাগ' নামক অনুপপত্তি ঘটে। এরূপ ক্ষেত্রে বিভক্ত গুণাবলির কোনোটির উপরই বিভাজ্য ব্যক্তি বা বস্তুর নামটি প্রযোজ্য হয় না। যেমন : একটি তরমুজকে মিষ্টি, স্বাদ, রঙ ইত্যাদি বিশিষ্ট গুণে বিভক্ত করলে এর কোনোটির উপরই 'তরমুজ' নামটি প্রযোজ্য হয় না। অর্থাৎ আমরা বলতে পারি না যে মিষ্টি তরমুজ, স্বাদ তরমুজ বা রঙ তরমুজ। আর এরূপ ক্ষেত্রে বিভাজন প্রক্রিয়াটি পরিণত হয় 'গুণগত বিভাগ' নামক ভ্রান্ত বিভাগে। কাজেই বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে ভ্রান্তি এড়ানোর জন্য একক ব্যক্তি বা বস্তুকে কোনোভাবেই তার বিশিষ্ট গুণসমূহে বিভক্ত করা উচিত নয়।
সুতরাং উপরের আলোচনা থেকে একথা প্রমাণিত হয় যে, উদ্দীপকে জলিল উদ্দিনের বিভাগ প্রক্রিয়ায় গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।