1 Answers

রীপার বাবার শেষোক্ত উক্তিটি হলো- সামাজিক জীব হিসেবে উক্ত বিষয়টি অর্থাৎ সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রকৃতপক্ষে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অনেক। কারণ মানুষ সামাজিক জীব। আর সমাজবিজ্ঞান যেহেতু সমাজকাঠামো তথা ব্যক্তি, গোষ্ঠী এবং বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, ভূমিকা ও কার্যাবলি সম্পর্কে পঠন-পাঠন ও গবেষণা করে, তাই সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে যেকোনো কৌতূহলী পাঠক সমাজ সম্পর্কে জ্ঞানার্জন করতে পারে। সমাজবিজ্ঞান পাঠে সমাজের শ্রেণিবিন্যাস, শ্রেণিগুলোর মধ্যকার সম্পর্ক, সমাজের উৎপাদন যন্ত্রের সঙ্গে তাদের সম্পর্ক, তাদের ভূমিকা, অবদান এবং অধিকার সম্পর্কে জ্ঞানার্জন সম্ভব। সামাজিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও সমাজবিজ্ঞান প্রত্যক্ষ দিক নির্দেশনা প্রদান করে। মূলত সমাজবিজ্ঞান পাঠে সামাজিক সমস্যাবলি চিহ্নিত করার অবকাশ ঘটে। বাংলাদেশ একটি অনুন্নত ও কৃষিপ্রধান দেশ হিসেবে চিহ্নিত। এদেশের কৃষির বৈশিষ্ট্য, কৃষির সম্পর্ক, কৃষির কাঠামো ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের মাধ্যমে কৃষির উন্নয়নে ও সমস্যা দূরীকরণে সমাজবিজ্ঞান পথ নির্দেশ করে থাকে। সমাজ যেহেতু স্তরায়িত, তাই সমাজ উন্নয়নে শ্রেণির বা অর্থনৈতিক ও সামাজিক গোষ্ঠীর কী ভূমিকা থাকে তা নিয়ে সমাজবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে, রীপার বাবার সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কিত উক্তিটি সঠিক এবং যথার্থ।

5 views

Related Questions