1 Answers

তারানা ও পলিনের আচরণ ও বক্তব্য দ্বারা সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ দুটি প্রত্যয় লোকাচার ও লোকরীতিকে তুলে ধরা হয়েছে। লোকাচার ও লোকরীতির মধ্যে বৈসাদৃশ্যমূলক সম্পর্ক বিদ্যমান। নিম্নরূপ আলোচনা করা হলো-

প্রত্যেক লোকাচারই কোনো এক মাত্রার সামাজিক নিয়ন্ত্রণ। অন্যদিকে, লোকরীতি হচ্ছে উচ্চতর মাত্রার সামাজিক নিয়ন্ত্রণ। লোকাচার ভঙ্গ করলে সমাজে শাস্তি পেতে হয় না। কিন্তু লোকরীতি ভঙ্গ করলে শাস্তি পেতে হয়।

লোকাচার হচ্ছে পালনীয় রীতিনীতি। আর লোকরীতি হচ্ছে অবশ্য পালনীয় রীতিনীতি।

লোকাচার হলো ব্যবহার বিধি। পক্ষান্তরে, লোকরীতি ব্যবহার নিয়ন্ত্রক।

সমাজে প্রচলিত সাধারণ প্রথা, শিষ্টাচার, আদব-কায়দা ইত্যাদি হলো লোকাচার। লোকরীতি নিয়মবিধি, ফ্যাশন, আইন ইত্যাদির ভূমিকায় অবতীর্ণ হয়।

লোকাচারগুলো অপেক্ষাকৃত অস্থায়ী প্রকৃতির। কিন্তু লোকরীতিগুলো অপেক্ষাকৃত স্থায়ী প্রকৃতির।

উপরের আলোচনার ভিত্তিতে বলা যায় যে, সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো উপাদান লোকাচার ও লোকরীতির মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও বহুবিধ পার্থক্য বিদ্যমান।

5 views

Related Questions