1 Answers

উদ্দীপকে আলোচিত বিষয়বস্তু তথা বিবাহের গুরুত্ব বাংলাদেশের সমাজজীবনে অপরিসীম।

বিবাহ বর্তমান সভ্য সমাজের একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। বিবাহের মাধ্যমে সমাজ স্বীকৃত রীতি অনুসারে পরিবার প্রতিষ্ঠিত হয়। এছাড়া সমাজের স্থায়িত্ব, বংশবৃদ্ধি, সংহতি ও শৃঙ্খলা সংরক্ষণের ক্ষেত্রে বিবাহের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিবাহের ফলে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে স্বামী স্ত্রী সন্তান উৎপাদন করে। সমাজবদ্ধ মানুষের বহুবিধ পারস্পরিক সম্পর্কের মূল নিয়ামক হল বিবাহ। বিবাহের মাধ্যমে নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। আবার পিতৃত্ব ও মাতৃত্বের জৈবিক চাহিদা পূরণের পরও বিবাহের মাধ্যমে অপরাপর কার্যক্রম অনুসারে দায়িত্ব পালনের সুযোগ ঘটে। এটি জৈবিক, মনস্তাত্ত্বিক, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক ক্রমবিকাশের ক্ষেত্রে যেমন ভূমিকা রাখে তেমনি ঘরবাধা, ভালোবাসা ও ব্যক্তিত্বের চাহিদাও পূরণ করে। আবার বিবাহের মাধ্যমে অনেক সময় অন্যায়, অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়। শুধু তাই নয়, বিবাহের মাধ্যমে নৈতিক অধপঃতন, উচ্ছৃঙ্খলতা, নেশাগ্রস্ততা প্রভৃতির করাল গ্রাস থেকে মানুষ এবং সমাজকে রক্ষা করা যায়।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সমাজের ভিত্তি সুদৃঢ় করতে ও সামাজিক সংহতি বজায় রাখতে বিবাহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions