1 Answers

বাংলাদেশের মুক্তিযুদ্ধে জনাৰ 'ক' অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল অনবদ্য। বাঙালি জাতির নেতৃত্বের প্রধান আসনে যার ভূমিকা ছিল অনন্য তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বুঝেছিলেন, স্বাভাবিক পথে পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করবে না বরং আন্দোলনের মাধ্যমেই তা আদায় করে নিতে হবে। তিনি সাংবাদিক সম্মেলন করে ২ ও ৩ মার্চ হরতাল এবং ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জনসভার কর্মসূচি দেন। যথাসময়ে হরতাল কর্মসূচি পালিত হয়। হরতালের সময় পুলিশ গুলি চালালে সাধারণ মানুষ আরও বিক্ষুব্ধ হয়। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকে। বঙ্গবন্ধু ধাপে ধাপে আন্দোলন এগিয়ে নিতে থাকেন। তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। অবশেষে ৭ মার্চ রেসকোর্স ময়দানের বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা পাওয়া যায়। মূলত স্বাধীনতা যুদ্ধের সবুজ সংকেত ছিল এই ভাষণ। অনেকের মতে, বঙ্গবন্ধুর এই ভাষণই হলো স্বাধীনতার ঘোষণাপত্র। তিনি অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এরপর থেকেই মূলত পূর্ব পাকিস্তানের বেসামরিক প্রশাসন চলতে থাকে বঙ্গবন্ধুর নির্দেশ মান্য করে। এভাবেই শুরু হয়ে যায় স্বাধীনতা সংগ্রাম, যার মূল ভূমিকায় ছিলেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

অতএব উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল অসামান্য।

6 views

Related Questions