1 Answers

বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত আন্দোলন তথা উনসত্তরের গণ- আন্দোলনের গুরুত্ব অপরিসীম।

বাংলাদেশের সংগ্রামী ইতিহাস ও স্বাধীনতার্জনের প্রস্তুতির কাল-পূর্ব ছিল ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান। বাঙালির রাজনৈতিক মানসে নতুন সূর্য উদয় হয়েছিল এ অভ্যুত্থানের মাধ্যমে। পূর্ব বাংলার জনগণ বুঝতে পেরেছিলো, পূর্ব বাংলার সামাজিক, অর্থনৈতিক অগ্রগতির অন্তরায় হলো পশ্চিম পাকিস্তানিদের কালানিয়াল প্রশাসন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৬৬ সালের ৬ দফা দাবি পূর্ব বাংলার জনগণের মধ্যে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের মন্ত্রণা জুগিয়েছিলো, যার বহিঃপ্রকাশ ঘটেছিল '৬৯-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান তাই পরবর্তী গণ-আন্দোলন ও ১৯৭১-এর মুক্তি সংগ্রামের পথে এগিয়ে নিতে মাইলফলক হিসেবে কাজ করেছে।

বাঙালি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনে পিছপা হবে না, তা প্রমাণিত হয়েছিল ১৯৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, পশ্চিম পাকিস্তানি কর্তৃক নির্যাতিত ও নিষ্পেষিত পূর্ব বাংলার বাঙালিরা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা লাভে উদ্দ্যত হয়।

4 views

Related Questions