1 Answers

উক্ত আন্দোলন হলো ভাষা আন্দোলন। পাঠ্যপুস্তকের আলোকে ভাষা আন্দোলনের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো:

১. বাংলাদেশের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব অনস্বীকার্য। ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই সর্বপ্রথম পূর্ব বাংলার জনগণ অধিকার সচেতন হয়ে ওঠে। তাদের মধ্যে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটে। 

২. ভাষা আন্দোলন এদেশের ছাত্রসমাজকে প্রচ্ছন্নভাবে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করে। এ আন্দোলনের মাধ্যমেই পূর্ব বাংলার ছাত্র-ছাত্রীরা প্রথম প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ে। 

৩. ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতা, শিক্ষক, বুদ্ধিজীবী, কর্মকর্তা, কর্মচারী, কৃষক-শ্রমিক সকল পেশার মানুষ এক কাতারে এসে দাঁড়ায়। ফলে তাদের মধ্যে সামাজিক সংহতি বা ঐক্যের সৃষ্টি হয় এবং এ আন্দোলনের ফলে পূর্ব বাংলায় ভাষাভিত্তিক জাতীয়তাবাদের জন্ম হয়। 

৪. ভাষা আন্দোলনের ফলে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটে। পাকিস্তান সৃষ্টির সাম্প্রদায়িক ভিত্তি ভেঙে বাঙালিরা অসাম্প্রদায়িক চেতনার আন্দোলন শুরু করে। 

৫. ভাষা আন্দোলন প্রথম পর্যায়ে ছিল একটি সাংস্কৃতিক আন্দোলন মাত্র। কালক্রমে তা একটি আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের রূপ নেয়।

4 views

Related Questions