1 Answers
ইসলামি ব্যাংকিং-এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। সুদমুক্ত ব্যাংকিং তথা ইসলামি ব্যাংকের বিকল্প নেই। পৃথিবীর সর্বত্রই এখন ইসলামি ব্যাংকগুলো কার্যক্রম চালাচ্ছে। সুদকে আল্লাহ তায়ালা হারাম করেছেন। আল কুরআন ও হাদিসে সুদের ভয়াবহ শাস্তির কথা উল্লেখ আছে। এ ব্যাংক শুধু ধনীদেরকেই ঋণ প্রদান করে না। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় স্বল্পবিত্তের লোকদেরকেও ঋণ প্রদান করে থাকে। উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা পালন করে। অত্যাবশ্যকীয় উৎপাদন নিশ্চিত করে। দেউলিয়া হওয়ার হাত থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রক্ষা করে।
অর্থনৈতিক বিশৃঙ্খলা প্রতিরোধ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। সৌহার্দ্যমূলক সহযোগিতায় আয় নিশ্চিত করে বিনিয়োগে গ্রাহককে উৎসাহিত করে। সঞ্চয় সংগ্রহ ও উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করে জাতীয় সঞ্চয় বৃদ্ধি করে। আর বৈষম্য দূর করে অর্থনৈতিকভাবে সাম্য রক্ষা করে। মুসলিম আমানতকারীদের স্বার্থরক্ষা করে। পরহেজগার ও মুত্তাকিদের অর্থনৈতিক লেনদেনে অনুপ্রাণিত করে।
সুতরাং আমরা এ কথা বলতে পারি যে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লেনদেন রক্ষায় ব্যাংকিং ব্যবস্থার বিকল্প নেই। আর এই লেনদেনকে সুষ্ঠু, সুষম, কল্যাণকর করতে হলে আমাদের অবশ্যই ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় কর্ম সম্পাদন করতে হবে। অন্যথায় কখনও সুষম ও সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না।