উদ্দীপকের আলোকে প্রচলিত অর্থব্যবস্থার সাথে ইসলামি অর্থব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত ইসলামি অর্থব্যবস্থার সাথে প্রচলিত অর্থব্যবস্থার অনেক পার্থক্য রয়েছে। মানুষের আর্থিক জীবনপ্রণালির বিশ্লেষণ এবং অর্থনৈতিক জীবন পরিচালনা ও নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট ব্যবস্থাপনাই হলো প্রচলিত অর্থব্যবস্থা। আর ইসলামি অর্থব্যবস্থা হলো- ইসলামি শরিয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবাদ বিশ্লেষণ ও অধ্যয়নকে বুঝায়।
প্রচলিত অর্থব্যবস্থার সাথে ইসলামি অর্থব্যবস্থার বিস্তর পার্থক্য রয়েছে। প্রচলিত অর্থনীতিতে অর্থের মালিকানা জনগণের আর ইসলামি অর্থনীতিতে অর্থের মালিকানা আল্লাহর। প্রচলিত অর্থনীতি সুদভিত্তিক কিন্তু ইসলামি অর্থনীতি সুদ মুক্ত, প্রচলিত অর্থনীতি সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত নয়। কিন্তু ইসলামি অর্থনীতি সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত। প্রচলিত অর্থব্যবস্থা জাকাতভিত্তিক নয়। কিন্তু ইসলামি অর্থব্যবস্থা জাকাতভিত্তিক।