1 Answers

উদ্দীপকের সংগঠনটির সমস্যা সমাধানের পদ্ধতিটি ইসলামি আইনের তৃতীয় উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। মানবজীবন গতিশীল। এ কারণে জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। কুরআন-হাদিসে নতুন সমস্যাগুলোর সবকটির সরাসরি সমাধান পাওয়া যায় না। এসব সমস্যার সমাধান করার ক্ষেত্রে মুমিনদের জন্য ইজমা বিশেষ গুরুত্বপূর্ণ, যার মূলভিত্তি হলো সবার ঐকমত্য।

উদ্দীপকে দেখা যায়, 'সবুজ সাথী' সংগঠনের সদস্যরা সম্প্রতি এমন একটি সমস্যার সম্মুখীন হয়েছে, যার সমাধান তাদের সংগঠনের মূলনীতির ধারাগুলোতে নেই। এমন পরিস্থিতিতে তারা সবার ঐকমত্যের ভিত্তিতে সমস্যাটির সমাধান করে। ইসলামি আইনের তৃতীয় উৎস ইজমার ক্ষেত্রেও নবোদ্ভাবিত সমস্যার সমাধানে ইজমা করার যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ঐকমত্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একজন নির্বাচিত গবেষক ইজতিহাদ বা গবেষণার মাধ্যমে নতুন সমস্যার একটি সমাধান অন্যান্য মুজতাহিদদের কাছে পেশ করেন। সবাই যদি এই সমাধানকে কুরআন-হাদিসের অনুসারী বলে মত দেন এবং মেনে নেন তাহলে তা গৃহীত হবে। কেউ যদি এর বিরোধিতা করেন বা অধিকাংশই যদি মত না দেন তাহলে ইজমা হবে না। সুতরাং দেখা যাচ্ছে, ঐকমত্যের দিক থেকে ইজমার পদ্ধতিটি উদ্দীপকে নির্দেশিত পদ্ধতির অনুরূপ।

4 views

Related Questions