সুজা উদ-দৌলার বাবার সিদ্ধান্ত শরিয়া আইনের কোন বিধানের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে সুজা উদ-দৌলার বাবার সিদ্ধান্ত শরিয়া আইনের ইজমা সংক্রান্ত বিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। ইজমা সংঘটনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রকৃতি বিবেচনায় ইজমাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ইজমায়ে ফি'লি হলো এক ধরনের ইজমা যা অনুসারে জমি বর্গা দেওয়া বা নেওয়া বৈধ। এ ধরনের প্রক্রিয়া রাসুলের যুগে না থাকলেও সাহাবিদের যুগে ছিল। উদ্দীপকে সুজা উদ-দৌলার বাবার বর্গা চাষ পদ্ধতি এ বিষয়টিরই ইঙ্গিত দেয়।
সুজা উদ-দৌলার বাবা ছেলের টাকায় জমি কিনেছেন। কিন্তু তার পক্ষে সমুদয় জমি চাষ করা সম্ভব না হওয়ায় সে জমি বর্গা দিয়েছে। এ প্রক্রিয়া গ্রহণের পূর্বে তিনি বিভ্রান্তিতে পড়লে বিজ্ঞ আলিমদের কাছে পরামর্শ গ্রহণ করেন। আলিমগণ তাকে ইজমা অনুসারে বর্গা চাষের অনুমতি দেয় যা ইসলামি শরিয়ত অনুসারে বৈধ। ইজমা অনুসারে আলিমগণের সিদ্ধান্ত শরিয়া আইনে পরিণত হওয়ায় সুজা উদ-দৌলার বাবা মূলত জমি বর্গা দেওয়ার মাধ্যমে ইজমাভিত্তিক বিধান পালন করেছেন। সুতরাং ইজমার প্রকারভেদ, সময়োপযোগী সিদ্ধান্ত, ইজতিহাদ প্রভৃতি বিবেচনায় সুজাউদ-দৌলার বাবার সিদ্ধান্তটি ইসলামি শরিয়তের অন্যতম উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ।