1 Answers

আলিমগণের সিদ্ধান্ত অমান্য করায় সুজা উদ-দৌলার সিদ্ধান্তটিকে আমি মনে করি ইসলামি শরিয়তের মূলনীতির পরিপন্থি। ইজমায়ে ফিলি অনুসারে অন্যের কাছে জমি বর্গা দেওয়া বৈধ। এ সংক্রান্ত আইন যারা মানবে না তারা শরিয়তের মূল বিধান অমান্যকারীর সমান গুনাহগার হবে। কেননা ইজমা ওয়াজিব হয়েছে কুরআন ও হাদিসের পরোক্ষ নির্দেশনা অনুসারে। উদ্দীপকে সুজা উদ-দৌলা বাবার সিদ্ধান্ত না মেনে ইসলামি শরিয়তের প্রতি অবজ্ঞা করেছেন।

সুজা উদ-দৌলার মনে জমি বর্গা দেওয়ার বিষয়টিতে বিভ্রান্তি তৈরি হলে তার বাবা তাকে জানান, সিদ্ধান্তটি বিজ্ঞ আলিমগণের নির্দেশনা মোতাবেক নেওয়া হয়েছে। এ কথা শোনার পর তার উচিত ছিল বাবার গৃহীত ইজমাভিত্তিক সিদ্ধান্তটি মেনে নেওয়া। কিন্তু তিনি বাবার সিদ্ধান্ত অমান্য করে মূলত শরিয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান অমান্য করেছেন। এর ফলে তাকে আর শরিয়তপন্থি বলা যায় না বরং বিপথগামী হিসেবে চিহ্নিত করা যায়। সে-ই পরিপূর্ণ শরিয়তের অনুসারী যে শরিয়তের সব বিধান সঠিকভাবে পালন করে। সুজা উদ-দৌলা জমি বর্গা দেওয়াকে সুদের সাথে তুলনা করে চাষিদের কাছ থেকে জমি ফেরত নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এটি তাকে শরিয়ত পরিপন্থিরূপে চিহ্নিত করেছে।

ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, অজ্ঞতা, ভুল সিদ্ধান্ত গ্রহণ, সময়ের সাথে সংগতিপূর্ণ না হওয়ায় সুজা উদ-দৌলার সিদ্ধান্তটি শরিয়তসম্মত নয়।

5 views

Related Questions