1 Answers

ইসলামি শরিয়ত উদ্দীপকে বর্ণিত পানিপ্রবাহের মতোই চিরন্তন-প্রশ্নোক্ত এ বক্তব্যটি যথার্থ। ইসলামি পরিভাষায় ইসলামি কার্যনীতি বা জীবনপদ্ধতিকে শরিয়ত বলা হয়। অন্যকথায়, ইসলামি আইন-কানুন বা বিধি-বিধানকে একত্রে শরিয়ত বলা হয়। আল-কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস এই চারটি উৎস নিয়েই শরিয়ত। এটি চারটি শরিয়তের উৎসের সম্মিলনেই ইসলাম চিরন্তন জীবনব্যবস্থায় পরিণত হয়েছে।

ইসলাম তার অনুসারীদের মধ্যে ঐক্য ও সংহতি অনিবার্য করে। আল্লাহ বলেন, 'তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দীনকে ধারণ করো এবং বিচ্ছিন্ন হয়ো না।' সেজন্য তার অনুসারীদের মধ্যে কোনো বিভেদ ও পার্থক্য স্বীকার করা হয় না। তাই বলে ইসলামে সংকীর্ণতাও নেই, নেই গোঁড়ামি। চিন্তাশীল মানুষের জন্য মুক্তবুদ্ধিচর্চার সবরকম সুযোগ এখানে রয়েছে। আর এ পরিপ্রেক্ষিতে সময়ের সাথে সাথে উদ্ভূত নতুন নতুন সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা থেকে ফিকহশাস্ত্র ও মাযহাবের উদ্ভব ও বিকাশ হয়েছে। কিন্তু ইসলামের মৌলিক বিধানাবলির কোনো পরিবর্তন হয়নি, ইসলামি শরিয়ত প্রবর্তনের পর থেকেই আজও পর্যন্ত চিরন্তন। অর্থাৎ ইসলামি শরিয়ত প্রগতিশীল কিন্তু একই সাথে ধ্রুব। উদ্দীপকে উল্লিখিত পানিপ্রবাহের মতোই যেন সতত চিরন্তন বয়ে চলেছে শরিয়তের মৌলিক বিধি-বিধান।

পরিশেষে বলা যায়, ইসলামি শরিয়ত এমন একটি জীবনব্যবস্থা যেখানে যুগ যুগ ধরে সকল সমস্যার সমাধানে চিরন্তন ও সুনির্দিষ্ট সহায়তা বিদ্যমান।

5 views

Related Questions