1 Answers

রাসুল (স)-এর বিশেষ নির্দেশ অনুসারে রায়হানের রোজা অক্ষুণ্ণ থাকবে।

আছল হলো মূল বিধান। মূল বিধানটি যদি কিয়াসসম্মত না হয় এবং নির্দিষ্ট ক্ষেত্রের জন্য প্রণয়ন করা হয় তাহলে তা কিয়াসের শর্ত পালন করতে পারবে না। কিন্তু সেটি বিশেষ বিধান হিসেবে চালু থাকবে। উদ্দীপকে রায়হানের ক্ষেত্রে যে বিধান দেওয়া হয়েছে তা কিয়াসের শর্ত পালনে ব্যর্থ হয়েছে। এটিকে কিয়াসরূপে ব্যবহার করলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। ইবাদত পালনে দায়িত্বহীনতা দেখা দেবে। কিন্তু এ ধরনের ঘটনা ঘটলে রোজা পালন বৈধ হবে। কারণ এটি রাসুল (স)-এর বিশেষ নির্দেশে প্রণীত হয়েছে। এতে দেখা যায়, প্রয়োজন অনুসারে কিয়াস করা যাবে। অপ্রয়োজনে কিয়াসের বিধান হবে না এবং শর্ত মেনে কিয়াসের বিধান দিতে হবে। সুতরাং, রায়হানের রোজা রাসুল (স)-এর বিশেষ নির্দেশ অনুসারে অক্ষুণ্ণ থাকবে। কিন্তু কিয়াসের বিধান হিসেবে পরিগণিত হবে না।

6 views

Related Questions