1 Answers

উদ্দীপকে রায়হানের মৌচাকে উক্ত সমস্যা ছাড়াও মৌচাকে নিচের লক্ষণগুলো দেখা যায়- ওয়াক্স মথ আক্রমণ করায় চাকের কোষের বাইরে অনেকগুলো ডিম দেখা যায়।

i. কোষের বাইরের মুখে পাতলা আঁশের জাল দেখা যায়। 

ii. মথ পোকার ডিম থেকে শূককীট উৎপন্ন হয় ও এসব শূককীট অচিরেই মৌচাকের মোম খেয়ে ঝাঁঝরা করে চাকের কোষগুলোকে আঁশযুক্ত করে দেয়। 

iii. মথ পোকায় আক্রান্ত চাকে রানী মৌমাছি ডিম পাড়ে না, শ্রমিকদের কাজ ব্যাহত হয়। 

iv. আক্রমণকারী মথ পোকার বংশধর ক্রমশ মৌ-বাক্সের অন্যান্য চাককেও আক্রমণ করে। 

V. মৌচাকে ডিম, শূককীট ও মূককীটের সংখ্যা কমে যায়। vi. মৌমাছিরা অলস হয়ে যায় ও সঞ্চিত মধু খেয়ে শেষ করে ফেলে যায়। 

vii. মৌমাছিরা বাক্স ছেড়ে পালিয়ে যায়।

অতএব, উপরিউক্ত লক্ষণসমূহ মৌচাকে দেখা যেতে পারে।

5 views

Related Questions