1 Answers

ব্রয়লার মুরগির খামার স্থাপনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হয়। ব্রয়লার মুরগি দেশি মুরগির মতো যেকোনো প্রতিকূল আবহাওয়া ও পরিবেশে খাপ খাওয়াতে পারে না, তাই এদের বিশেষ যত্ন নিতে হয়।

ব্রয়লার মুরগি পালনের জন্য স্থান, আলো-বাতাস, তাপমাত্রা সঠিক মাত্রায় হওয়া প্রয়োজন। সিয়ান ১০০টি ব্রয়লার মুরগির বাচ্চা রাখার স্থানে ১৫০টি বাচ্চা রাখায় এদের স্থান সংকুলান ঠিকমতো হচ্ছে না। এছাড়া ১৫০টি বাচ্চার জন্য সে পরিমিত তাপও প্রদান করতে পারছে না। খামারে প্রতিটি ব্রয়লার মুরগির জন্য ১ বর্গফুট জায়গা দরকার। বাচ্চার জন্য ১ম সপ্তাহে ৩৫°সে., ২য় সপ্তাহে ৩২.২° সে., ৩য় সপ্তাহে ২৯.২° সে., ৪র্থ সপ্তাহে ২৬.৬° সে., ৫ম সপ্তাহে ২৩.৮° সে. ও ৬ষ্ঠ সপ্তাহে ২১০ সে. তাপ দিতে হয়। এজন্যই প্রাণিসম্পদ কর্মকর্তা তাকে ব্রুডার হাউজ বড় করতে বলেছেন এবং ব্রুডার হাউজের তাপমাত্রা বাড়াতে বলেছেন। ব্রুডার হাউজ বড় না করলে মুরগির স্থান সংকুলান হবে না। ফলে খাওয়া ও বৃদ্ধি কমে যাবে। এছাড়া মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আবার তাপমাত্রা না বাড়ালে মুরগি প্রয়োজনীয় তাপের অভাবে অসুস্থ হয়ে পড়বে। এছাড়াও তাপমাত্রা কম হলে মুরগিকে স্বাভাবিকের তুলনায় খাবার বেশি দিতে হবে, ফলে খাবার খরচ বেড়ে যাবে।

অতএব বলা যায়, প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শমতো কাজ না করলে সিয়ানের খামারে ব্রয়লারের আশানুরূপ উৎপাদন হবে না এবং তিনি - আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

4 views

Related Questions