1 Answers

কৃষি কর্মকর্তা আলমকে তার জমিতে লিগিউম জাতীয় ফসল চাষ করে রাইজোবিয়াম সার প্রয়োগ করতে বলেন। বিভিন্ন দেশের প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক উৎপাদিত রাইজোবিয়াম সারের মান নিয়ন্ত্রণ করতে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। যেমন-

i. যেকোনো একটি বাহকের মাধ্যমে ইনোকুলেন্ট (Innoculent) প্রয়োগ করতে হবে। 

ii. বাহক মাধ্যমে শুকনো ওজনভিত্তিক উৎপাদনের ১৫ দিনের মধ্যে প্রতি গ্রামে সর্বনিম্ন ১৪০টি সজীব কোষ থাকতে হবে। 

iii. উৎপাদনের পর ৬ মাসের মধ্যে তা ব্যবহার করতে হবে। 

iv. ইনোকুলেন্টের অম্লমান ৬.৫-৭.০ এর মধ্যে থাকতে হবে। 

v. বাহক দ্রব্য খুবই সূক্ষ্ম গুঁড়ো হবে অর্থাৎ ৭৫-১০৬ মাইক্রনের চালনি অতিক্রম করবে। 

vi. উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সার উৎপাদনের প্রয়োজনীয় রেকর্ড এবং বিশুদ্ধ কালচার সংরক্ষণ করতে হবে। 

vii. ইনোকুলেন্ট ৫০-৭৫ মাইক্রন পুরুত্বসম্পন্ন নিম্ন ঘনত্বের পলি প্যাকেটে রাখতে হবে। 

viii. প্যাকেটের গায়ে নিম্নরূপ তথ্য থাকতে হবে-

(ক) উৎপাদিত সার দ্রব্যের নাম, (খ) লিগিউম ফসলের নাম, (গ) উৎপাদনকারী সংস্থার নাম, (ঘ) বাহক দ্রব্যের প্রকার, (ঙ) উৎপাদনের তারিখ, (চ) ব্যবহারের সর্বশেষ তারিখ, (ছ) প্রয়োগের হার, (জ) সংরক্ষণ ঠিকানা (পরিবেশ)।

এ সকল নিয়ম-কানুন মেনে সার উৎপাদন ও সংরক্ষণ করা হলে সারের মান ভালো থাকে।

4 views

Related Questions