1 Answers

উদ্দীপকে উল্লিখিত প্রাণিসম্পদ কর্মকর্তা বাচ্চা ফোটাতে ডিম বাছাইয়ের বিবেচ্য বিষয়গুলো আলোচনা করেন। বাচ্চা ফুটতে উর্বর ডিম নির্বাচন করতে হয়। উর্বর ডিম নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো হলো-

সুস্থ-সবল ও প্রজননক্ষম মোরগ-মুরগি দ্বারা নিষিক্ত ডিম নির্বাচন করতে হবে। ডিমের আকার ও খোসার রং স্বাভাবিক হতে হবে। ডিমের ওজন সাধারণত ৫০-৫৫ গ্রাম হতে হবে। ফাটা কিংবা ভাঙা, বাঁকা, অমসৃণ, অসমান বা পাতলা খোসাযুক্ত ডিম থেকে বাচ্চা হয় না। তাই এ জাতীয় ডিম বাছাই করে বাদ দিতে হবে। ডিমের ভিতরের অংশ স্বচ্ছ এবং কুসুম মাঝখানে থাকলে সেই ডিম ফুটানোর জন্য নির্বাচন করতে হবে। মুরগির ঝাঁকে হালকা জাতের জন্য ১০ : ১ এবং ভারী জাতের জন্য ৮:১ অনুপাতে মোরগ না থাকলে সে ডিম ফুটানোর জন্য নেওয়া যাবে না। অপরিষ্কার ডিম বাচ্চা ফুটানোর জন্য ব্যবহার করা যাবে না। অপরিষ্কার ডিম পানিতে ধোয়া যাবে না, পরিষ্কার কাপড় দিয়ে মুছে বা ঘষে পরিষ্কার করে নিতে হবে। গ্রীষ্মকালে ৩-৫ এবং শীতকালে ৭-১০ দিনের বেশি সংরক্ষণ করে রাখা ডিম নির্বাচন করা যাবে না। কেননা বেশিদিন সংরক্ষণ করে রাখলে ডিম ফুটার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এছাড়া দূরবর্তী স্থান থেকে ডিম আনলে তা সঙ্গে সঙ্গে না বসিয়ে কিছু সময় রাখার পর ফুটানোর জন্য বসাতে হবে।

সুস্থ-সবল বাচ্চা উৎপাদনের জন্য নির্দিষ্ট আকার ও ওজনের উর্বর ডিম নির্বাচন করা অত্যাবশ্যক। তাই ডিম নির্বাচনের ক্ষেত্রে উল্লিখিত বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

5 views

Related Questions