1 Answers
অনিক সংকর জাতের গরুর মাধ্যমে ডেইরি ফার্ম স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করল।
ডেইরি ফার্ম দুধ উৎপাদনের উদ্দেশ্যে স্থাপন করা হয়। ডেইরি ফার্মের জন্য বসতবাড়ি হতে স্বল্প দূরত্বে অবস্থিত স্থান নির্বাচন করা উচিত। এতে বাড়ি হতে দেখাশোনা করা সহজ হয় এবং পশুর মলমূত্র বা দুর্গন্ধ হতে পরিবেশও দূষণমুক্ত থাকে। ফার্মে পশুর মল-মূত্র অপসারণের জন্য নর্দমা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থাকা উচিত। ডেইরি ফার্মের ঘর উত্তর বা দক্ষিণমুখী হওয়া ভালো। ঘরের পেছন দিকে একটু ঢালু রাখতে হবে, যাতে গোবর, মূত্র ও ঘরের আবর্জনা সহজেই ড্রেনে চলে যেতে পারে। ডেইরি ফার্মের জন্য নির্বাচিত স্থান উঁচু হতে হবে যেখানে বর্ষায় পানি জমে থাকে না। ফার্মের মাটি কাঁকর ও বালি মিশ্রিত হলে পানি সহজেই মাটিতে শুকিয়ে যায়। ডেইরি ফার্মের ঘর যেন স্যাঁতস্যাঁতে না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। ঘরের চারদিকে আম, জাম, লিচু, আমলকী, পেয়ারা, কাঁঠাল ইত্যাদির গাছ লাগানোর সুবিধা থাকলে ভালো হয়, কেননা তাতে পরিবেশ ঠান্ডা থাকবে এবং ঝড় হতে নিরাপদ থাকবে। যোগাযোগ ব্যবস্থা ভালো এমন স্থানে ফার্ম স্থাপন করতে হবে, কিন্তু কলকারখানা, বিষাক্ত বর্জ্য নিষ্কাশনের নর্দমা ইত্যাদি হতে দূরে হতে হবে। এছাড়া বিশুদ্ধ পানি, বাজার ব্যবস্থা ও পশুর খাদ্য প্রাপ্তির সুযোগ সুবিধার বিষয়ও বিবেচনায় রাখতে হবে।
তাই, ডেইরি ফার্মের জন্য উপযুক্ত স্থান নির্বাচনের ক্ষেত্রে প্রাণিসম্পদ কর্মকর্তা অনিককে উপরে উল্লিখিত পরামর্শ দিবেন বলে আমি মনে করি।