1 Answers

প্রাণিসম্পদ কর্মকর্তা তোরাব আলীকে ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করে খাওয়াতে বললেন। তিনি মূলত তোরাব আলীকে সঠিক খাদ্য ব্যবস্থাপনা। সম্পর্কে জানালেন।

গবাদিপশুর দেহ গঠন, ক্ষয়পূরণ, কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য খাদ্যের প্রয়োজন। যে সমস্ত দ্রব্যে পরিমিত পরিমাণ পানি, শর্করা, আমিষ, খনিজ লবণ, চর্বি, ভিটামিন ও আঁশ জাতীয় পদার্থসহ বিভিন্ন পুষ্টি উপাদান আছে এবং যা গ্রহণের মাধ্যমে প্রাণীর শারীরিক বৃদ্ধি ঘটে তাই খাদ্য। উপরিউক্ত খাদ্য উপাদানের কোনো একটির অভাব থাকলে তা থেকে আশানুরূপ ফল পাওয়া যাবে না। পশুকে সাধারণ খাবারের সাথে প্রতিদিন ৩০০ গ্রাম করে ব্লক খেতে দিতে হয়। এ খাদ্য সহজে পরিপাচ্য ও শর্করা মাইক্রোবিয়াল প্রোটিনে রূপান্তরিত হয়।

তোরাব আলী নিয়মিত সাধারণ খাবার দিলেও গরুগুলোর শারীরিক বৃদ্ধি প্রত্যাশামাফিক হয়নি। তাই তোরাব আলীকে নিয়মিত স্বাভাবিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য যেমন- ইউরিয়া মোলাসেস ব্লক দিতে হবে, তা না হলে গরু আশানুরূপ মোটাতাজা করা সম্ভব হবে না। গরুগুলো পুষ্টিহীনতায় ভুগবে এবং অপুষ্টিজনিত রোগব্যাধিতে আক্রান্ত হয়ে উৎপাদন কমে যাবে।

তাই প্রত্যাশা অনুযায়ী গরুগুলোকে মোটাতাজা করতে তোরাব আলীকে দেওয়া প্রাণিসম্পদ কর্মকর্তার খাদ্য ব্যবস্থাপনার পরামর্শে গরুগুলো সহজেই দ্রুত মোটাতাজা হবে এবং তোরাব আলী লাভবান হবেন।

4 views

Related Questions