1 Answers

জমিলের লেয়ার মুরগির খামারে ডিম উৎপাদন কমে যাওয়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা তাকে শর্করা খাদ্যের পরিমাণ বাড়ানোর পরামর্শ দেন।

লেয়ার খামারে বাচ্চা উঠানোর ২০ সপ্তাহ পর মুরগি ডিম পাড়ে এবং এক বছর ডিম দেয়। লেয়ার খামারে মুরগি বেশি সময় অর্থাৎ প্রায় দেড় বছর থাকে বলে এর সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে করতে হয়।
লেয়ার মুরগি ১০-২৬°সে. তাপমাত্রায় ডিম দেয়। এজন্য জমিল খামারে গড়ে ১৫-২৩° সে. তাপমাত্রা রাখেন। সঠিক বয়সে ও পরিমিত শারীরিক বৃদ্ধি ও অধিক ডিম উৎপাদনের জন্য সঠিক মাত্রায় আলো প্রয়োজন। যদি দিনের স্বাভাবিক আলো ১৪-১৬ ঘণ্টার কম হয় তবে কৃত্রিম আলোর ব্যবস্থা করতে হয়। জামিল তার খামারে সঠিক মাত্রায় আলো প্রদান করেন এবং খামারের আর্দ্রতা সঠিক মাত্রায় রাখেন। কিন্তু তারপরেও খামারে মুরগির ডিম উৎপাদন হ্রাস পায়। এজন্য প্রাণিসম্পদ কর্মকর্তা খাবারে ১০% শর্করা বাড়িয়ে দিতে বলেন। শর্করার পরিমাণের ওপর খামারে ডিমের উৎপাদন নির্ভর করে। তাই যখন জামিল খামারে শর্করার পরিমাণ বৃদ্ধি করে তখন খামারে ডিমের উৎপাদনও বৃদ্ধি পায়।

অতএব বলা যায়, লেয়ার মুরগির খামারে ডিম উৎপাদন বৃদ্ধি করে খামারকে লাভজনক করতে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অত্যন্ত ফলপ্রসূ।

6 views

Related Questions