1 Answers

উদ্দীপকের আজিজ বিশুদ্ধ বীজ উৎপাদনের জন্য রোগিং এর মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেন।

বীজ বপনের সময় যতই বিশুদ্ধ বীজ ব্যবহার করা হোক না কেন জমিতে কিছু কিছু অন্য জাতের উদ্ভিদ ও আগাছা দেখা যায়। এ অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে ফেলাই হলো রোগিং। সরিষার বিশুদ্ধ বীজ উৎপাদনের ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে আগে ফুল আসা গাছ, হলুদ ফুলযুক্ত গাছের মধ্যে সাদা ফুলযুক্ত সরিষা বা অন্য জাতের গাছ এবং স্বাভাবিকের চেয়ে লম্বা গাছ তুলে ফেলতে হবে। ভালো বীজ উৎপাদনের ক্ষেত্রে রোগিং এর গুরুত্ব অপরিসীম। রোগিং এর ফলে জাতের বিশুদ্ধতা রক্ষা হয়। এর মাধ্যমে উন্নত গুণসম্পন্ন বীজ উৎপাদন সম্ভব হয়। অনাকাঙ্ক্ষিত গাছ অপসারণ করার কারণে নির্বাচিত গাছ সমভাবে পুষ্টি ও আলো বাতাস পায়, রোগ-পোকা দমন সহজ হয়। নির্বাচিত গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারে। ভেজালমুক্ত বীজ ও খাদ্য পাওয়া যায়, ফলে বাজারে বীজ ও খাদ্যের দাম বেশি পাওয়া যায়।

উল্লিখিত সুবিধা প্রাপ্তির জন্যেই বিশুদ্ধ বীজ উৎপাদনের জন্য রোগিং অত্যন্ত জরুরি। কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী জমিতে রোগিং করার কারণে আজিজ গুণগতমানের রোগমুক্ত বীজ উৎপাদনে সফল হয়েছে, যা ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

5 views

Related Questions