1 Answers
সোহাগ বন্যায় সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতির পরিমাণ কমানোর জন্য করণীয় সম্পর্কে জানতে প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে। প্রাণিসম্পদ কর্মকর্তা তাকে বন্যা মোকাবেলায় কিছু পূর্বপ্রস্তুতি নিতে বলেন। এই পূর্বপ্রস্তুতিগুলো নিম্নরূপ-
i. গবাদিপশুর ঘরটি উঁচু ও শুকনা জায়গায় প্রস্তুত করতে হবে যেন বন্যার জলাবদ্ধতায় পানি না ওঠে।
ii. বন্যাকবলিত সময়ে গবাদিপশুর খাদ্যঘাটতি পূরণের জন্য সাইলেজ ও হে প্রস্তুত করে রাখতে হবে।
iii. তিনি গবাদিপশুর খাদ্য হিসেবে খড়, চালের কুঁড়া, ভুসি ও খৈল সংগ্রহ করে রাখার পরামর্শ দেন।
iv. বন্যার সময়, গবাদিপশু বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে। তাই তিনি রোগ প্রতিরোধে টিকা দিতে বলেন।
V. বন্যার সময় গবাদিপশুর কৃমির আক্রমণ বেড়ে যায়। প্রাণী কর্মকর্তা তাই গবাদিপশুকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পরামর্শ দেন।
উপরোক্ত পূর্বপ্রস্তুতি গ্রহণ করলে বন্যার আক্রমণে গবাদিপশুর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।