1 Answers

দীর্ঘ দিন প্রবাসে থাকার কারণে জনাব মামুন ও তার স্ত্রীর মধ্যে কলহ-বিবাদসহ পারিবারিক, সামাজিক ও মানবিক নানা সমস্যা সৃষ্টি হতে পারে। প্রবাসে থাকার কারণে স্ত্রীর মৌলিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। কেননা দীর্ঘদিন স্বামী দূরে থাকার কারণে স্ত্রীর মানবিক চাহিদা পূরণ হয় না। এতে মন-মানসিকতাও ভালো থাকে না। অনেক সময় বিষণ্ণতা থেকে ব্যভিচারে লিপ্ত হতে পারে। আবার স্বামী বাইরে থাকার কারণে পরিবারের দায়িত্ব স্ত্রীর পক্ষে সঠিকভাবে পালন করা নাও যেতে পারে। সন্তানদের পড়ালেখার ক্ষতি হতে পারে। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবার সম্ভাবনা ম্রিয়মাণ হতে পারে। সন্তানেরাও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পিতার উপস্থিতির অভাবে।

অন্যদিকে পরিবারের দায়িত্ব একা পালন করতে গিয়ে স্ত্রীর মনে স্বৈরাচারী মনোভাব তৈরি হতে পারে। শ্বশুর-শাশুড়ি বা অন্যদের অধিকার সঠিকভাবে নাও আদায় করা যেতে পারে। পরিবারের মধ্যে কলহ-বিবাদ সৃষ্টি হতে পারে। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে ক্ষেত্র বিশেষে দূরত্ব তৈরি হয়। স্ত্রী ও পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। স্বামীও প্রবাস জীবনে মানসিক ও শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে। সে ব্যভিচারের মতো মারাত্মক অপরাধেও লিপ্ত হতে পারে। সর্বোপরি জনাব মামুন যদি দীর্ঘকাল প্রবাস জীবন কাটান তবে তার সংসারে পারিবারিক, দাম্পত্য, সাংসারিক সকল ক্ষেত্রে নেমে আসতে পারে চরম অশান্তি। নেমে আসতে পারে ভয়ঙ্কর সামাজিক বিপর্যয়।

5 views

Related Questions