1 Answers

উদ্দীপকে নগেন বাবুর গরু ব্যাকটেরিয়াজনিত তড়কা রোগে আক্রান্ত হয়েছিল। তড়কা রোগে আক্রান্ত পশুর চিকিৎসার জন্য নিম্নোক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে-

১. রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে পশুর মাংসপেশিতে পেনিসিলিন ইনজেকশন (পেনিসিলিন ইজনেকশন হিসেবে প্রতিটি পশুকে ডিপোমাইসিন ১০ মিলি করে দিনে ১-২ বার অথবা ডিউপ্লোসিলিন ১০ মিলি করে ১ বার ৩-৫ দিন) দিতে হবে। 

২. অ্যান্টিসিরাম পাওয়া গেলে প্রতিটি পশুর শিরায় ১০০-২৫০ মিলি করে প্রতিদিন ইনজেকশন দিতে হবে। 

৩. সুস্থ অবস্থায় পশুকে নিয়মিত টিকা প্রদান করতে হবে। এ রোগের টিকা ৪ বছর পরপর দিতে হবে। 

৪. আক্রান্ত পশুকে সুস্থ পশু হতে আলাদা রাখতে হবে। সুস্থ পশু যাতে আক্রান্ত না হয় সেজন্য মৃত পশুকে পুড়িয়ে অথবা ২ মিটার গভীর গর্তে ডলোচুন ছিটিয়ে পুঁতে দিতে হবে। তাছাড়া, মৃত পশুর গোয়ালঘর ১০% NaOH দ্রবণ দিয়ে ধুয়ে দিতে হবে।

তাছাড়া নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করে নগেন বাবু তার খামারকে রোগমুক্ত রাখতে পারবেন। যেমন-

১. স্বাস্থ্যসম্মতভাবে পশু লালন-পালন করতে হবে। 

২. খামারে বা কোনো বাড়িতে রোগ দেখা দেওয়ার সাথে সাথে রোগাক্রান্ত প্রাণী পৃথক করতে ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

৩. আক্রান্ত পশুকে জবাই করে মৃতদেহ পুড়িয়ে অথবা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। মাটি চাপা দেওয়ার আগে মৃতদেহে চুন প্রয়োগ করতে হবে। 

৪. রোগাক্রান্ত প্রাণীর ঘরের ময়লা, আবর্জনা, খড়-কুটা সবই পুড়িয়ে কিংবা মাটিতে পুঁতে রাখতে হবে। সুবিধাজনক কোনো জীবাণুনাশক যেমন- স্যাভলন, আইওসান, ফিনাইল বা ডেটল ব্যবহার করে গোয়াল ঘর পরিষ্কার করতে হবে।

5 views

Related Questions