1 Answers
ঘন ঘন পানি সেচ দেওয়ার ফলে সিরাজ মিয়ার জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তার চাষকৃত ফসল পচে নষ্ট হয়ে যায়। মাটিতে পানির ঘাটতি মেটানোর উদ্দেশ্যে বাহিরের বিভিন্ন উৎস থেকে মাটিতে পানি প্রয়োগ করাকে সেচ বলে। অন্যদিকে ফসলের জমি থেকে অতিরিক্ত পানি অপসারণ করাকে পানি নিষ্কাশন বলে। সকল ফসলে পানি শোষণ ক্ষমতা এক নয়। তাই ফসলের ক্ষতি এড়িয়ে সর্বোচ্চ ফলন লাভের জন্য ফসলের চাহিদা অনুযায়ী সেচ দিতে হয়।
উদ্দীপকের সিরাজ মিয়া তার বেগুন ও টমেটো চাষের জমিতে সেচ দেন ঠিকই কিন্তু সেচ সম্পর্কে তার সঠিক ধারণা না থাকায় ফসলের প্রয়োজনের অতিরিক্ত সেচ প্রদান করেন। মাটিতে প্রয়োজনীয় রসের অভাব হলে সেচ দেওয়ার প্রয়োজন হয়। অতিরিক্ত সেচের ফলে ফসলের গোড়া ও শিকড় পচে যায় এবং পুষ্টি উপাদানের অপচয় হয়। এছাড়াও মাটিতে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়ে রোগবালাইয়ের বৃদ্ধি ঘটে এবং ফসলের উৎপাদন কমে যায়। সিরাজ সাহেবের জমিতে এসব সমস্যা সৃষ্টির মাধ্যমে ফসলের অনেক ক্ষতি হয়।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সঠিক সেচ ও নিকাশ ব্যবস্থাপনার অভাবে সিরাজ মিয়ার জমিতে উক্ত অবস্থার সৃষ্টি হয়।