1 Answers
উদ্দীপকের মজিদ মিয়ার দাবি করা বিষয়টি যৌতুক সমস্যাকে নির্দেশ করে।
যৌতুক বাংলাদেশের আর্থ-সামাজিক সমস্যার অন্যতম। আমাদের দেশে বিবাহের সময় উভয় পক্ষের মধ্যে উপহার সামগ্রী লেনদেন হয়ে থাকে। এ প্রথা ঐতিহ্যগতভাবে দীর্ঘদিন চলে আসছে, যা সময়ের পরিক্রমায় এবং মানুষের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, আদর্শ, রীতিনীতির পরিবর্তন তথা সামাজিক পরিবর্তনের ফল হিসেবে যৌতুক প্রথায় পরিণত হয়েছে। সাধারণত বৈবাহিক লেনদেন সম্পর্কিত আলোচনায় পাত্রপক্ষ কর্তৃক পাত্রীপক্ষের কাছে দাবি করা নগদ অর্থ, টিভি, ফ্রিজ, মোটর সাইকেল, সোনা-রূপার অলংকার প্রভৃতি যৌতুক নামে পরিচিত। আর এ যৌতুককে কেন্দ্র করে বিবাহ বিচ্ছেদ, নারী নির্যাতন এমনকি হত্যার মতো জঘন্য কার্যক্রম সংঘটিত হয়ে থাকে। উদ্দীপকের উল্লিখিত পাত্রের বাবা মজিদ মিয়া কর্তৃক কন্যার বাবা জাহিদ মিয়ার কাছে দাবিকৃত পঞ্চাশহাজার নগদ টাকা ও টেলিভিশন উপরে আলোচিত যৌতুক প্রথার সাথে সাদৃশ্যপূর্ণ।