1 Answers
উদ্দীপকে সামাজিক পরিবর্তনের পরিকল্পিত ও অপরিকল্পিত পরিবর্তন এ দুটি ধরনের পরিচয় ফুটে উঠেছে।
সহজ অর্থে সামাজিকভাবে বা মানবসৃষ্ট পরিবর্তনই হলো পরিকল্পিত পরিবর্তন। যেমন-যুদ্ধ, বিপ্লব, অভ্যুত্থান ইত্যাদি। অনুরূপভাবে উদ্দীপকে দেখা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। যা পরিকল্পিত পরিবর্তন যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ।
আবার সাধারণত, প্রাকৃতিক কারণে (যেমন-বন্যা, খরা, ইত্যাদি) যে পরিবর্তন ঘটে তাই অপরিকল্পিত বা প্রাকৃতিক পরিবর্তন। অনুরূপভাবে উদ্দীপকেও দেখা যায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর অন্যতম প্রাকৃতিক দুর্যোগ 'সিডর' বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। শুধু সিডরই নয়, ভৌগোলিক কারণে দেশটি বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হয় যা সামাজিক পরিবর্তনের অন্যতম ধরন অপরিকল্পিত পরিবর্তনকে নির্দেশ করে।
পরিশেষে বলা যায়, সামাজিক পরিবর্তনে পরিকল্পিত ও অপরিকল্পিত দুধরনের পরিবর্তন বিদ্যামান।