1 Answers
সাদিক স্যারের বক্তব্যে সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের পরিচয় ফুটে উঠেছে। সাদিক স্যার শ্রেণিকক্ষে যে মনীষীর কথা বলেছেন, তিনি প্রথম জীবনে অর্থনীতির অধ্যাপক হিসেবে জীবন শুরু করলেও পরবর্তীতে সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে জীবন অতিবাহিত করেন। এছাড়া তিনি ছিলেন মনস্তত্ত্বভিত্তিক সমাজবিজ্ঞানের ধারার অন্যতম ধারক যা ম্যাক্স ওয়েবারকে নির্দেশ করে। নিম্নে ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করা হলো-
ম্যাক্স ওয়েবারের মতে, সামাজিক ক্রিয়া হলো সমাজবিজ্ঞানের মূল বিষয়বস্তু। তিনি সামাজিক ক্রিয়া বলতে মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ক্রিয়াকে বুঝিয়েছেন। তিনি মানব ক্রিয়াকে তিন ভাগে বিভক্ত করেছেন; যথা- যৌক্তিক ক্রিয়া, ভাবগত ক্রিয়া এবং ঐতিহ্যগত ক্রিয়া। তার যৌক্তিক ক্রিয়া মূল্যবোধের সাথে জড়িত একটি বিষয়। অন্যদিকে, ভাবগত ক্রিয়ার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যক্তির আবেগ দ্বারা নির্ধারিত হয়। আর ঐতিহ্যগত ক্রিয়ার লক্ষ্য ও উদ্দেশ্য উভয়ই সামাজিক প্রথা, প্রতিষ্ঠান, রাজনীতি, লোকাচার ইত্যাদির দ্বারা নির্ধারিত হয়ে থাকে।
তাই বলা যায়, ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া তত্ত্ব সমাজবিজ্ঞানের এক অন্যতম প্রত্যয়।।