1 Answers

জনাব ফোরকানের বক্তব্যে কাফিরদের কথা ফুটে উঠেছে। কাফির শব্দটি কুফর থেকে নিষ্পন্ন। কুফর অর্থ ঢেকে দেওয়া, গোপন করা বা আবৃত করা। যারা কুফরি করে তারাই কাফের। যে ব্যক্তি আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতা, রিসালাত, জান্নাত-জাহান্নাম, পুলসিরাত, তাকদির ইত্যাদির প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করে- সেই কাফির। উদ্দীপকে তাদের পরিচয়ের ইঙ্গিত পাওয়া যায়।

উদ্দীপকের জনাব ফোরকান সাহেবের মতে, কুরআনে হেদায়েতপ্রাপ্ত লোকদের সাথে সাথে সত্যকে অস্বীকারকারীদের স্বরূপ উন্মোচন করা হয়েছে। বস্তুত কাফেররা মহান আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস প্রদর্শনপূর্বক আখিরাতের জবাবদিহিতার প্রতিও অনাস্থা প্রদর্শন করে। আল্লাহ তাদের প্রতি দুনিয়া ও আখিরাতে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুনিয়ায় তাদের অন্তরসমূহে, শ্রবণশক্তিতে ও দৃষ্টিশক্তিতে মোহর মেরে দিয়েছেন। ফলে কাফিররা ভালো-মন্দ বিচার করতে পারে না। সত্য-মিথ্যার পার্থক্য তাদের কাছে অস্পষ্ট। ফলে তারা আর কোনো সৎকর্ম করার সক্ষমতা রাখে না। কিয়ামত দিবসে কাফিরদের চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করা হবে।

4 views

Related Questions