1 Answers

মুদি দোকানদার মুকিম মিয়ার কথা ও কর্মে মুনাফিকদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে ওঠেছে। মুনাফিকদের বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের কথা এবং কাজে সবসময় ভিন্নতা থাকে। তারা একরকম কথা দিয়ে কাজ করে অন্যরকম। এরা দ্বিমুখী নীতি অবলম্বনের মাধ্যমে নিজেদের স্বার্থ উদ্ধারে সর্বদা ব্যস্ত থাকে। তাদের কথা ও কাজে কোনো মিল থাকে না। মুকিম মিয়ার মধ্যে এরকম বৈশিষ্ট্যই লক্ষণীয়।

উদ্দীপকে দেখা যায়, মুদি দোকানদার মুকিম মিয়া তার ব্যবসার ক্ষেত্রে একরকম কথা দিয়ে কাজ করে অন্যরকম, তার কথা ও কর্মে কোনো মিল না থাকায় অনেকেই তার দোকান ছেড়ে দিয়েছে। ফলে তার দোকানের দৈন্যদশা সৃষ্টি হয়েছে। রাসুল (স) এর সময়কালে আমরা দেখতে পাই, মুনাফিকরা মুমিনদের সাথে দেখা হলে মুসলিমসুলভ আচরণ করত এবং বলত আমরা ইমান এনেছি। এর মাধ্যমে তারা মুসলমানদের কাছে থেকে সুযোগ- সুবিধা হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করত। আবার যখন ইহুদি দলপতিদের সাথে নিভৃতে সাক্ষাৎ করত তখন বলত আমরা তো তোমাদেরই লোক এবং তোমাদেরই সাথী। এভাবে মুনাফিকরা তাদের কথা ও কাজের ভিন্নতার মাধ্যমে দ্বিমুখিতার বহিঃপ্রকাশ ঘটায়। সুতরাং মুকিম মিয়ার কথা ও কাজের এ বৈপরীত্য অর্থাৎ দ্বিমুখিতা সুস্পষ্টভাবে মুনাফিকের বৈশিষ্ট্যকে ইঙ্গিত করে।

5 views

Related Questions