1 Answers

উদ্দীপকে উল্লেখিত জনাব রাশেদের মধ্যে মুত্তাকিদের বৈশিষ্ট্য বিদ্যমান। মুত্তাকি এমন ব্যক্তি যার মধ্যে তাকওয়া অর্থাৎ আল্লাহভীতি রয়েছে। মুত্তাকি ব্যক্তি অদৃশ্য বিষয়সমূহে ইমান পোষণ করেন, নিয়মিত সালাত আদায়, আল্লাহর পথে অর্থ ব্যয় এবং পরকালে বিশ্বাস করেন। পরকালীন জীবনের ক্ষতির কারণ হতে পারে এমন কাজ ও বিষয় থেকে তিনি নিজেকে বিরত রাখেন। জনাব রাশেদের মধ্যেও এ গুণগুলোর প্রতিফলন ঘটেছে।

উদ্দীপকের জনাব রাশেদ একজন সদালাপী মানুষ। তিনি অদৃশ্যে ইমান রাখেন, নামাজ কায়েম এবং জাকাত প্রদান করেন। তিনি গভীরভাবে বিশ্বাস করেন, জীবন-মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তায়ালা। মুত্তাকির প্রথম পরিচয় হলো তারা গায়েব বা অদৃশ্য বিষয়সমূহে ইমান পোষণ করেন। মুত্তাকি ব্যক্তি সব নিয়ম মেনে বিনয়, নম্রতা ও নিষ্ঠার সাথে সালাত আদায় করেন এবং জাকাত- সদকা আদায় করেন। মুত্তাকিরা পরকালীন জীবনেও পূর্ণ বিশ্বাস রাখেন। সুতরাং উল্লিখিত সব গুণ জনাব রাশেদের চরিত্রে উপস্থিত থাকার কারণে তিনিও একজন মুত্তাকি হিসেবে অভিহিত হবেন।

8 views

Related Questions