1 Answers
উদ্দীপকের নিজামের আলাপচারিতায় আল-কুরআনের সুরা আল-বাকারার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সুরা আল-বাকারা হলো সমগ্র কুরআনের মধ্যে অনন্য বৈশিষ্ট্যসম্পন্ন ও মর্যাদাপূর্ণ একটি সুরা। এ সুরায় এক হাজার আদেশ, এক হাজার নিষেধ, এক হাজার হিকমত এবং এক হাজার সংবাদ ও কাহিনির বর্ণনা রয়েছে। পবিত্র কুরআন শরিফের এ সুরাটিতেই সবচেয়ে বেশি হুকুম-আহকাম ও রীতি-নীতির নির্দেশনা দেওয়া হয়েছে। এ সুরায় গাভীর আলোচনা এসেছে মূলত বনি ইসরাইলের সাথে যুক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে। বনি ইসরাইলের গো- বৎসের পূজা করা ও একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে গাভী জবেহের কাহিনি এ সুরাটিতে উপস্থাপিত হয়েছে। নিজামের আলাপচারিতায় এই সুরার বৈশিষ্ট্যই প্রতীয়মান হয়।
উদ্দীপকের নিজাম ও ফিরোজ মামাত-ফুফাত ভাই। দুই জনের আলাপচারিতার একপর্যায়ে নিজাম বলে, আল কুরআনের বিভিন্ন সুরায় মানবজীবনের সকল বিষয়ের বর্ণনা করা হয়েছে, এমনকি গাভীর বিষয়েও আলোচনা করা হয়েছে। তার এ বক্তব্যের সঙ্গে পবিত্র কুরআনের সুরা আল বাকারার বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। কারণ বনি ইসরাইলের গো-বৎস পূজা ও গাভী জবেহ সংক্রান্ত কাহিনিটি সুরা আল-বাকারাতেই বর্ণিত হয়েছে।