1 Answers
জনাব আব্দুর রহিমের বক্তব্যে হাদিস শাস্ত্রের পরিচয় ফুটে উঠেছে। হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস। এটি কুরআনের মূলনীতিসমূহের বাস্তবরূপ ও ব্যাখ্যাগ্রন্থ। কুরআন মাজিদে আল্লাহ তায়ালা যে জীবনবিধান ও আদর্শ উপস্থাপন করেছেন, সাধারণ মানুষের পক্ষে সবসময় তা সহজবোধ্য নয়। তাই এ থেকে তাদের উপকৃত হওয়াও কষ্টকর। হাদিস কুরআনের বক্তব্যসমূহ সর্বসাধারণের উপযোগী করে পরিবেশন করেছে। তাই হাদিসকে আল-কুরআনের ব্যাখ্যাগ্রন্থ বলা হয়।
পবিত্র কুরআনের খুঁটিনাটি বিষয় একটি শাস্ত্রে সংকলিত হয়েছে, যার ওপর কুরআনের বিশ্লেষণ নির্ভরশীল। কুরআন ইসলামের মূল প্রদীপ, হাদিস তার বিচ্ছুরিত আলো। কুরআনকে যদি ইসলাম পরিকল্পিত জীবনপ্রাসাদের নকশা মনে করা যায়- তাহলে হাদিস হবে সে নকশা অনুযায়ী নির্মিত প্রাসাদ। এটি বাদ দিয়ে কুরআন অনুযায়ী আমল করা প্রায় অসম্ভব। সুতরাং বলা যায় যে, শিক্ষক জনাব আবদুর রহিম সাহেবের বক্তব্যে হাদিস শাস্ত্রের গুরুত্ব ফুটে উঠেছে।