1 Answers

উদ্দীপকের মতো ঘটনার প্রেক্ষিতে পবিত্র কুরআনের সর্ববৃহৎ সুরা আল বাকারা নাজিল হয়েছে। সুরা আল বাকারা একটি মাদানি সুরা। রাসুলুল্লাহ (স)-এর মদিনায় হিজরতের পর সর্বপ্রথম এ সুরার অবতরণ শুরু হয়। বিশেষ কিছু প্রেক্ষিতে এ সুরার অবতরণ শুরু হয়। যার একটি হলো কুরআন মাজিদ সম্পর্কে তৎকালীন ইহুদিদের সংশয় প্রকাশ। আর এ ধরনের সংশয়ই ফাহমিদার স্বামীর মনোভাবে পরিলক্ষিত হয়।

ফাহমিদার স্বামীর ধারণা আল কুরআন শেষ গ্রন্থ নয় এবং রাসুল (স) শেষ নবি নয়। এ ধরনের মনোভাবই তৎকালীন কাফির, মুশরিক, মুনাফিকদের মধ্যে পরিলক্ষিত হয়। রাসুল (স)-এর হিজরতের পর মদিনার মালিক বিন সাঈদ নামের এক ইহুদি অপপ্রচার চালানো শুরু করে যে, এ গ্রন্থ সর্বশেষ আসমানি কিতাব নয়। তার সাথে মুনাফিক, কাফির এবং কুরাইশরা একত্রিত হয়। তারা পবিত্র কুরআন সম্পর্কে নানা সন্দেহ ও সংশয় প্রকাশ করে। এ প্রেক্ষিতে সুরা বাকারার ১-৭ এবং ২৩ ও ২৪ নং আয়াত নাজিল করা হয়। আবার বনি ইসরাইলরা যখন রাসুল (স)কে শেষ নবি মানতে অস্বীকার করে তখন আল্লাহ তাদের মুখোশ উন্মোচন করে দিতে এ সুরার কিছু অংশ নাজিল করেন। সুতরাং দেখা যাচ্ছে যে, উদ্দীপকের পরিস্থিতি সুরা আল বাকারা নাজিলের প্রেক্ষাপটকেই মনে করিয়ে দেয়।

5 views

Related Questions