1 Answers

উদ্দীপকে বর্ণিত দুটি সংগঠনের মধ্যে জনাব আমানের সংগঠনটি পবিত্র কুরআনের প্রতিনিধিত্ব করছে। ইসলামিক রাষ্ট্রে সব ক্ষমতা ও কর্তৃত্বের উৎস হলো স্বয়ং আল্লাহ। পবিত্র কুরআনে এ মর্মে ইরশাদ হয়েছে- إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ অর্থ: (ইসলামি রাষ্ট্রের) সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তায়ালার। এরূপ রাষ্ট্রে যাবতীয় অন্যায় অনাচার যেমন- হত্যা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষ, প্রতারণা ইত্যাদি নিষিদ্ধ। অনুরূপভাবে এসব কর্মকান্ড ইসলামি আদর্শে গঠিত রাজনৈতিক সংগঠনেও নিষিদ্ধ। ইসলামি আদর্শভিত্তিক দলের মূলমন্ত্র বা সংবিধান হলো পবিত্র কুরআন। আর কুরআনের অনুসরণ বা আল্লাহ তায়ালাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী না মেনে যে সব সংগঠন গড়ে উঠেছে সেগুলো ইসলামে অবৈধ হিসেবে বিবেচিত হবে।

উদ্দীপকে দেখা যায়, জনাব আকিল যে সংগঠনের সদস্য তারা জনগণকে সব ক্ষমতার উৎস বলে মনে করে। পক্ষান্তরে জনাব আমানের সংগঠন মনে করে সব ক্ষমতা ও কর্তৃত্বের উৎস আল্লাহ তায়ালা। তাই একথা নির্দ্বিধায় বলা যায় যে, জনাব আমানের সংগঠনটি আল কুরআনের প্রতিনিধিত্ব করছে।

6 views

Related Questions