1 Answers

উদ্দীপকের মি. মানিক সমবায় ব্যবসায় সংগঠনের সদস্য।

সমবায় সমিতি একটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন। এটি একাধিক ব্যক্তির সম্মিলিত সহযোগিতায় ও প্রচেষ্টায় গঠিত এবং পরিচালিত হয়। পারস্পরিক অর্থনৈতিক কল্যানের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে।

উদ্দীপকের, মি. মানিক তার কলোনীর বিশজন বাসিন্দা নিয়ে পারস্পরিক আর্থিক কল্যাণ সাধনের জন্য একটি নিবন্ধিত সমবায় সংঘ প্রতিষ্ঠা করেন। নিজেদের আর্থিক দৈন্যতা দূর করার এ সংঘের মূল্য উদ্দেশ্য। সংঘটি উৎপাদকের নিকট থেকে পণ্যসামগ্রী সংগ্রহ করে সুলভে সদস্যদের নিকট বিতরণ করে এতে তাদের আর্থিক প্রতিবন্ধকতা দূরীভূত হয় এবং আর্থিক কল্যাণ সাধিত হয়।

4 views

Related Questions