1 Answers

উদ্দীপকে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের কথা বলা হয়েছে। রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।

উদ্দীপকে সরকার উন্নতমানের কারখানা স্থাপন করেন। সরকার এ ব্যবসায়ের মালিক। এটি একটি রাষ্ট্রীয় ব্যবসায়। সাধারণত জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়। এরূপ ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ বা রাষ্ট্রীয় কল্যাণ সাধন করা। উদ্দীপকের অস্ত্র কারখানাটি দেশের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সংসদে বিল উত্থাপন করে আইন হিসেবে পাস করে স্থাপন করা হয় যা উল্লিখিত রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, উদ্দীপকে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের কথা বলা হয়েছে।

6 views

Related Questions