1 Answers
উদ্দীপকে 'মদিনা সনদ' তথা পৃথিবীর প্রথম সংবিধানের কথা বলা হয়েছে। পৃথিবীর সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র হলো 'মদিনা সনদ'। মদিনায় বসবাসরত বিভিন্ন গোত্র, গোষ্ঠী, সম্প্রদায় ও দলের মধ্যে পারস্পরিক সম্ভাব, সৌহার্দ্য-সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নবিজি (স) একটি লিখিত চুক্তিপত্র সম্পাদন করেন, যা ইসলামের ইতিহাসে 'মদিনা সনদ' বা Charter of Medina নামে পরিচিত। এ সনদের মোট ৪৭টি ধারা ছিল। যার মাধ্যমে মদিনায় বসবাসরত অন্য ধর্মের তথা ইহুদী, খ্রিষ্টান, মূর্তি পূজারি সকলের অধিকার নিশ্চিত ছিল। এ সনদে আলোচিত বিষয় হলো, এ সনদে অঙ্গীকারাবদ্ধ সকলের জন্য মদিনা পবিত্র ভূমি, স্বাক্ষরকারী কোনো সম্প্রদায়কে বহিঃশত্রু আক্রমণ করলে সকল সম্প্রদায় যৌথভাবে মোকাবেলা করবে, মদিনা শহর পবিত্র বলে ঘোষিত। এখানে, হত্যা, লুণ্ঠন, অন্যায়-অনাচার নিষিদ্ধ ইত্যাদি বিষয় যুক্ত ছিল।
উদ্দীপকে সেমিনারে প্রবন্ধকার 'মদিনা সনদের' কথাই বলেছেন এটি সুস্পষ্ট কেননা তিনি আরও বলেছেন, রাসুল (স) কর্তৃক রচিত পৃথিবীর প্রথম সংবিধান। এ সংবিধানে মুসলিম, ইহুদী, খ্রিষ্টান ও পৌত্তলিক সম্প্রদায়গুলোর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হয়েছিল যা মদিনা সনদের বৈশিষ্ট্য বহন করে।