1 Answers

উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কথা বলা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) এক ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে তিনি পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ-শাসন, বঞ্চনার ইতিহাস, নির্বাচনে জয়ের পর বাঙালির সাথে প্রতারণা ও বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন। বঙ্গবন্ধুর বক্তব্যের মূল বিষয় ছিল চারটি। যথা- ১. চলমান সামরিক আইন প্রত্যাহার, ২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, ৩. গণহত্যার তদন্ত করা ও ৪. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে আরও বেশকিছু দাবি বঙ্গবন্ধু তার ভাষণের মাধ্যমে উত্থাপন করেন। এ ভাষণের চূড়ান্ত পর্যায়ে তিনি স্বাধীনতাযুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে ঘোষণা করেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

বঙ্গবন্ধুর ঐ ভাষণ সময়োপযোগিতা, একটি জাতির ওপর প্রভাব, বক্তব্যের ভাষা ইত্যাদি কারণে সমকালীন বিশ্বের ইতিহাসে বিশেষ গুরুত্বের দাবিদার। সম্প্রতি তা বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হিসেবে জাতিসংঘের তালিকায়ও স্থান পেয়েছে।

 উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লেখিত পংক্তিগুলো দিয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কথাই বলা হয়েছে।

4 views

Related Questions