1 Answers

উদ্দীপকে জনাব 'খ' এর প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির কথা বলা হয়েছে।

পল্লি অঞ্চলের উন্নয়নের জন্য তৎকালীন পাকিস্তান সরকার ১৯৫৯ সালে কুমিল্লায় পল্লি উন্নয়ন একাডেমি স্থাপন করেন। এ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে যোগদান করেন কুমিল্লা মডেলের রূপকার বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. আখতার হামিদ খান।

বাংলাদেশের স্বাধীনতার পর এ সংস্থা 'বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি' নামে পরিচিতি লাভ করে। সামাজিক উন্নয়নে এ সংস্থার গৃহীত কর্মসূচিগুলো হলো- কৃষি উন্নয়ন, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড এবং পল্লি কর্মসূচিসহ পল্লি উন্নয়নে নিয়োজিত উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দান। পল্লি অঞ্চলে বিভিন্ন সমস্যা দূরীকরণ এবং উন্নয়নের জন্য ব্যাপক গবেষণা ও জরিপ কাজ চালানো ছাড়াও পল্লি জনগণকে সুসংগঠিত করা যাতে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম হয়।

অনুরূপভাবে উদ্দীপকেও দেখা যায়, জনাব 'খ' ১৯৫৯ সালে একটি জেলায় একটি একাডেমি প্রতিষ্ঠা করেন। একাডেমির অন্যতম কাজ হলো সমাজ সম্পর্কে জরিপ করা, টার্গেট গ্রুপকে প্রশিক্ষণ দান এবং পল্লি জনগণকে নিয়ে সমবায় সমিতি গঠন ইত্যাদি। পাঠ্যবইয়ের পল্লি উন্নয়ন একাডেমির সাথে জনাব 'খ' এর একাডেমি সাদৃশ্যপূর্ণ হওয়ায় বলা যায়, উদ্দীপকে পল্লি উন্নয়ন একাডেমির কথা বলা হয়েছে।

7 views

Related Questions