1 Answers
উদ্দীপকে প্রথমত বাংলাদেশ ডাক বিভাগের কথা বলা হয়েছে।
ডাক বিভাগ সংশ্লিষ্ট পণ্য বা সেবা জনগণের নিকট পৌছে দেওয়ার জন্য সরকারি মালিকানাধীন গুরুত্বপূর্ণ বিভাগই হলো বাংলাদেশ ডাক বিভাগ। দেশে-বিদেশে ডাক যোগাযোগ সেবা পৌছে দিতে এটি প্রধান জাতীয় ডাক যোগাযোগ ব্যবস্থা। এর সাধারণ লক্ষ্য হলো বিদ্যমান তথ্য প্রযুক্তির যুগে সাশ্রয়ী কিন্তু নির্ভরযোগ্য ও মানসম্মত ডাকসেবা সাধারণ মানুষদের দোরগোড়ায় সর্বোচ্চ আন্তরিকতা ও সততার মাধ্যমে পৌঁছে দিয়ে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।
উদ্দীপকে রবীন্দ্রনাথের ছোট গল্পটি অর্থাৎ 'ডাক হরকরা'এর কথা ইঙ্গিত করা হয়েছে। তাছাড়া উদ্দীপকে উল্লেখ রয়েছে যে, তৎকালীন সময় তথা ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি এ সার্ভিস চালু আছে অর্থাৎ ব্রিটিশ আমলে চালু হওয়া ডাক যোগাযোগ ব্যবস্থা এ দেশে ১৫০ বছরেরও অধিক সময় ধরে চালু হয়েছে। আরও উল্লেখ্য যে, মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস ইত্যাদি উদ্ভবের কারণে এর (ডাক বিভাগের) গুরুত্বকে হ্রাস করেছে। কেননা আধুনিক প্রযুক্তির যুগে মানুষ মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত যোগাযোগ করতে পারছে। ফলে পূর্বের ন্যায় চিঠিপত্রের ব্যবহার বহুলাংশে হ্রাস পেয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে প্রথমত যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সেটি হলো বাংলাদেশ ডাক বিভাগ।