1 Answers
উদ্দীপকে উল্লিখিত দি সান কোম্পানি লি. বিএসএফআইসির অন্তর্ভুক্ত। বিএসএফআইসি একটি সরকারি সংস্থা, যা বাংলাদেশে চিনি ও খাদ্যশিল্পের উন্নয়নে যথেষ্ট অবদান রাখে।
বিএসএফআইসি সরকার প্রবর্তিত ক্রয়, উৎপাদন, বণ্টন, মূল্য নির্ধারণ ও জনশক্তি ব্যবস্থাপনায় নীতি বাস্তবায়ন করে। বিএসএফআইসি দি সান কোম্পানি লিমিটেডকে দেশের খাদ্য সরবরাহ নিয়মিত রাখতে সহায়তা করে। বিএসএফআইসি এ প্রতিষ্ঠানের কার্যাবলি পরিচালনা এবং সম্প্রসারণ ও উন্নয়নের নতুন নতুন প্রকল্প গ্রহণ করে। তাই বলা যায়, দি সান কোম্পানি লি. বিএসএফআইসি-এর অন্তর্ভুক্ত।
5 views
Answered