1 Answers
উদ্দীপকের বিনিময় কোম্পানি লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
যে কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন এবং সর্বোচ্চ স্মারকলিপিতে উল্লেখ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে বিনিময় কোম্পানি লি. স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত এবং বাজারে শেয়ার ইস্যু করে। এ দুইটি বৈশিষ্ট্য পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ পাবলিক লিমিটেড কোম্পানি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত থাকে এবং বাজারে শেয়ার ইস্যু করতে পারে। তাছাড়া বিধি মোতাবেক বিধিবদ্ধ সঞ্চিতি তহবিলও সংরক্ষণ করে। তাই বলা যায়, বিনিময় কোম্পানি লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
4 views
Answered