1 Answers

উদ্দীপকে আয়শা ফেব্রিকস লিমিটেড পদোন্নতির যোগ্যতার ভিত্তিটি প্রয়োগ করেছে।

কর্মীর কর্মদক্ষতা, মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা মূল্যায়নের মাধ্যমে পদোন্নতি দেওয়া হলে, তাকে যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলা হয়।

উদ্দীপকে তানিম ও তামিম একই সাথে আয়শা ফেব্রিকস লি.-এ বিপণন ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তবে তানিমের তুলনায় তামিম অধিক কাজ করে যা প্রতিষ্ঠানের মালিককে আকৃষ্ট করে। ফলে দুই বছর পর প্রতিষ্ঠান তামিমকে পদোন্নতি প্রদান করে। অর্থাৎ প্রতিষ্ঠান পদোন্নতির ক্ষেত্রে তার যোগ্যতা বিবেচনা করে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেয়। এ পদ্ধতিতে পদোন্নতির ক্ষেত্রে কর্মীর শিক্ষাগত যোগ্যতা ও কর্মনৈপুণ্য, দক্ষতা ও অভিজ্ঞতা, বিশ্বস্ততা, আনুগত্য, প্রতিষ্ঠানের চাকরিতে স্থায়িত্বের প্রকৃতি ইত্যাদি বিষয় বিবেচনা করে থাকে। তাই বলা যায়, আয়শা ফেব্রিকস লিমিটেড পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান করেছে।

5 views

Related Questions