1 Answers

উদ্দীপকে নতুন পণ্য ছাড়তে স্বাদ ফুড লিমিটেড আইসিটির মোবাইল ফোন মাধ্যমটি ব্যবহার করেছে।

টেলিফোনের আরেক জনপ্রিয় ও আধুনিক সংস্কার হলো মোবাইল ফোন বা সেল ফোন। যোগাযোগ স্থাপন তথা খবর আদান-প্রদানের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশি মোবাইলের ব্যবহার লক্ষ করা যায়।

উদ্দীপকে স্বাদ ফুড লিমিটেড নতুন পণ্য বাজারে ছাড়তে পণ্যের দামসহ বাংলাটক টেলিকম লিমিটেডের ক্ষুদে বার্তার মাধ্যমে তাদের বিজ্ঞাপন কাজ চালাচ্ছে। যা আইসিটির অন্যতম মাধ্যম মোবাইল ফোন নামে পরিচিত। এতে যেসব ক্রেতা মোবাইল ফোন ব্যবহার করে তারা সকলে পণ্যের গুণগত মান সম্পর্কে জানতে পারবে। ফলে উক্ত পণ্যের বিক্রয় বৃদ্ধি পাবে। এক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে স্যাটেলাইট পদ্ধতিতে তারবিহীন অবস্থায় যোগাযোগ স্থাপন করা যায়। এর সঙ্গে তারের কোনো সংযোগ না থাকায় ফোন সেটকে সবসময় সাথে নিয়ে চলাচল করা যায়। তাই বলা যায়, নতুন পণ্য ছাড়তে স্বাদ ফুড লিমিটেড আইসিটির মোবাইল ফোন মাধ্যমটি ব্যবহার করেছে

5 views

Related Questions